শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। পুলিশ ঘাতক ট্রাক ও চালক আনোয়ার হোসেন (৪০) কে আটক করেছে। সোমবার বিকেল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 à¦¨à¦¿à¦¹à¦¤à¦°à¦¾ হলেন, শুভ (২২) ও ইমন (২১)। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
তাৎক্ষণিক তার নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দু’জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের à§§ নং ওয়ার্ড এলাকার মজিববাগ এলাকার বাসিন্দা।
প্রতক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনজনই পড়ে যায়।
ওই সময় দ্রুত গতিতে আসা একটি ঘাতক ট্রাক পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন আহত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ